কুলিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল বিতরণ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণের অব্যাহত রয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে আজ ১৮ মার্চ বুধবার
কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এই চাল বিতরণ অব্যাহত রেখেছেন এবং তিনি বলেন, খুবই সন্ভব আজ/কালের মধ্যেই সুষ্ঠুভাবে এই ভিজিএফের চাল বিতরণ শেষ হবে বলে তিনি আশাবাদী। এবারে কুলিয়া ইউনিয়নে মোট প্রায় ৪ হাজারের কাছাকাছি উপকারভোগী মাঝে জন প্রতি ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এই চাল পাচ্ছেন গরীব অসহায়,দুঃস্থ পরিবারের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরা , প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,, ট্যাক অফিসারসহও ইউপি সদস্যবৃন্দ।
