উপজেলার সংবাদজামালপুরসদর

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ আজ বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, জামালপুর মুহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর মোছাঃ ফারহানা ইয়াসমিন; সিভিল সার্জন, জামালপুর ডাঃ মোহাম্মদ আজিজুল হক; এবং বীর মুক্তিযোদ্ধা মুহাঃ হাবিবুর রহমান, আহ্বায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড, জামালপুর।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর মোঃ ইফতেখার ইউনুস।

আলোচনা সভায় ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার তাৎপর্য তুলে ধরা হয় এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *