পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
শহর প্রতিনিধি: জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ, মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নির্বাহী সম্পাদক কবি সাযযাদ আনসারী, দৈনিক মুক্তআলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আলম সিদ্দিক, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক কালবেলার সাংবাদিক মসিউর রহমান, ডেইলি অবজারভারের সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি ও মাদক নিয়ন্ত্রণ, বর্তমান সময়ের জ্বালানি সংকট, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদারে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে সাংবাদিকসহ সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোরশেদা খাতুন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাভিশন টেলিভিশনের জুলফিকার জাহিদ হাবীব, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন মুক্তা, দৈনিক পল্লীর আলোর নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান, দৈনিক জামালপুর দিনকালের নির্বাহী সম্পাদক আরিফুজ্জামান আকন্দ, সাংবাদিক হাজী ইউসুফ খান, মনজুরুল হক, গাজি টিভির আলী আকবর, চ্যানেল নাইনের শরিফুল ইসলাম ঝোকন, আনন্দ টিভির মো. রুকনুজ্জামান, সাংবাদিক শিলা আহাম্মেদ, ডেইলি স্টারের শহিদুল ইসলাম নিরব, পিবিএ এজেন্সির রাজন্য রোহানী, দৈনিক স্বাধীন ভোরের মাহমুদুল হাসান মুক্তা, চ্যানেল এস এর শামীম হোসেন, বিজয় টিভির ইয়ামিন মিয়া, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার এস. এম হোসেন আছাদ, দৈনিক নবচেতনার রুহুল আমিন রাজু, দৈনিক রূপালী বাংলাদেশের নাঈম আলমগীর, গণমানুষের আওয়াজের রবিউল হাসান লায়ন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সজল জামান, দৈনিক সংগ্রাম পত্রিকার জুলফিকার আলী, সবুজ বাংলাদেশ পত্রিকার সুমন মাহমুদ ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল হোসেন শান্তসহ কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
