উপজেলার সংবাদজামালপুরসদর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের লিফলেট বিতরণ 

জামালপুর প্রতিনিধি: গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে জামালপুর জেলায় লিফলেট বিতরণ করা হয়। জামায়াতে ইসলামীর জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল এর  নেতৃত্ব বিকাল ৫.৩০ টায় শহরের সরদারপাড়া থেকে পাঁচ রাস্তা ও নয়াপাড়ায়  উক্ত কর্মসূচি পালন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর আমির অধ্যাপক আল ইমরান সুজন, শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ সহ শহরের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে এই সহস্রাধিক প্রাণের আত্মত্যাগ অর্থহীন হয়ে পড়বে। আমরা দেখতে পাচ্ছি পুরোনো ফ্যাসিবাদ আবার ফিরে এসেছে। আজকে অনুষ্ঠিত বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে আরেক মাগুরা মার্কা নির্বাচনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। যেটা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। অনতিবিলম্বে সরকারকে ফ্যাসিবাদি চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের মতামত ও রায়ের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনায় উদ্যোগী হতে হবে। তা নাহলে জনগণ রাস্তায় নামবে এবং আবার গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *