গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বকশীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি:
গনভোট আদেশ বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার দাবিতে জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দল। আজ ১১ এপ্রিল শনিবার বকশীগঞ্জ শহরে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও জনসংযোগের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।দলীয় নেতা কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি তে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জামালপুর জেলা শাখার সাবেক আমীর ও সদ্য সমাপ্ত ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী। এ সময় তাঁর সাথে জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌরসভার আমীর মাওলানা আবদুল মতিন, এনসিপির সমন্ব্য়ক অধ্যাপক মোসাদ্দেক হোসাইন মানিক, শ্রমিক নেতা হাজী রাসেল মাহমুদ সহ ১১ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জনসংযোগে জামায়াত নেতা নাজমুল হক সাঈদী বলেছেন গনভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিএনপি কার্য্যত রাষ্ট্রের সংস্কার ও জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে ২৪ এর জুলাই আন্দোলনে দুই হাজার মানুষের জীবন, অর্ধলক্ষ মানুষের আহত ও পঙ্গুত্ব বরনসহ ১৭ বছরের ফ্যাসিবাদের দু:শাসনে নিগৃহীত অগনিত মানুষের ত্যাগ ও অবদানকে অস্বীকার করে বিএনপি জনমতের বিরুদ্ধে এমনকি বিএনপির নিজেদের ঘোষিত ৩১ দফার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।
