অন্যান্যউপজেলার সংবাদ

পুলিশের ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার, জামালপুরঃ আজ ১৩ এপ্রিল সোমবার বেলা ১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে যশোর জেলায় ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ (আট)জন প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

উক্ত সভাটি সঞ্চালনা করেন রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),যশোর।

সভায় নবাগত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।

পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা ব্যবস্থা করা হয়।

পুলিশ সুপার জেলায় নবাগত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) যশোর , মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোরসহ ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে যশোর জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *