উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন ইহ্সানুল হক মঞ্জু

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী জনাব এ. কে. এম, ইহসানুল হক (পরিচিতি নম্বর: ৫৭১৪)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি,’ আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এবিষয়ে গত ৩০ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপন জারী করেছে।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তাহার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার প্রাণ কেন্দ্র আদিপৈত ডাক্তারবাড়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *