আন্তর্জাতিকউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে মহান মে দিবস পালিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেলান্দহে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে মেলান্দহ উমির উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর শ্রমিকদলের যৌথ উদ্যোগে র‍্যালি বের হয়ে মেলান্দহে শহর পদক্ষিন শেষে মেলান্দহ বাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত পথসভায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও জামালপুর -৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল।

এসময় তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল শক্তি এবং তাদের অবদানের কারণেই উন্নয়নের এই ধারা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে শ্রমিকদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক দুই বারের কাউন্সিলর সোলাইমান শেখের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রুকন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, মেলান্দহ পৌর শ্রমিক দলের সভাপতি শাহামত, হাজরাবাড়ী পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *