সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের রুবেলের স্বপ্ন ভঙ্গ

মোঃ মানিক ইসলাম (মাদারগঞ্জ) জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি গ্রামের প্রবাসী যুবক রুবেল (পিতা: আব্দুর রাজ্জাক) সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা গেছে, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করলেও হঠাৎ এই দুর্ঘটনায় তার মৃত্যুতে সব স্বপ্ন থমকে যায়। দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
রুবেলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও সহানুভূতি বিরাজ করছে।
