জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির যোগদান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ১৬ মে মেলান্দহের গোবিন্দগঞ্জ অবস্থিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরউপাচার্য নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া উক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচছা জানিয়ে তাঁকে বরণ করে নেয়। ভাইস চ্যান্সেলর হিসাবে তাকে আগামী ০৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
