উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত, পুরস্কৃত হলেন সদর থানার ওসি মিজানুর রহমান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান। তাঁর অসাধারণ পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমের স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কৃত করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ওসি মোঃ মিজানুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওসি মিজানুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।
জানা যায়, ওসি মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে জামালপুর সদর থানায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *