উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মাদারগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান

মোঃ মানিক ইসলাম মাদারগঞ্জঃ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মাদারগঞ্জ পৌরসভা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, প্রবাসীদের কঠোর পরিশ্রম ও অবদানে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তাই ঈদের এই আনন্দে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা উচিত।

খালিদ হাসান আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ, শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক প্রতিটি ঘর। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে সুন্দর ও নিরাপদভাবে ঈদ উদযাপন করতে পারেন, সে কামনাও করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *