শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার মাদারগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল ৪ ঘটিকায় মাদারগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর গফুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল কাদের বাবুল খান। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
