শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ
জামালপুর প্রতিনিধি :
৩০শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলার ১নং দুরমুঠ ইউনিয়নের ফুলতলা বাজারে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের সভাপতি, ইসলামপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি, জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সবুজবাগ থানা ৫নং ওয়ার্ডের সভাপতি মো. আশরাফুজ্জামান লিটন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-দফতর সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. আক্রামুজ্জামান খান টুকন, মেলান্দহ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিখনুজ্জামান লিখন, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মতিউর রহমান তারা তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেন মারুফ এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর মেম্বার, ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাসেম,
জামালপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এ.কে.এম. রহিমুজ্জামান খান রোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, কবি মুক্তি আল মাহমুদ, কবি উমর পাঠান জেলা জিসাস এর সহসভাপতি গোলাম কিবরিয়া খোকন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন, ও মো: বিল্লাল হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মনসুর, ইউনিয়ন তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো: মেহেদী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
