উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান একজন মেধাবী, চৌকস ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে জামালপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চুরি, ছিনতাই, মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি কঠোর নজরদারি অব্যাহত রেখেছেন। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান পরিচালনা করছেন, যা স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
শুধু অপরাধ দমনই নয়, সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত আইনি সেবা প্রদানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা মনোযোগ সহকারে শুনে আইনানুগ সহায়তা প্রদান করায় তিনি সাধারণ মানুষের কাছে একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। আইন-শৃঙ্খলা রক্ষায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় সভা, মতবিনিময় সভা ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করছেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, ওসি মিজানুর রহমানের আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব এবং জনবান্ধব কর্মকাণ্ডের ফলে জামালপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।
সততা, কর্মনিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করে যাওয়া এই পুলিশ কর্মকর্তা ভবিষ্যতেও অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *