উপজেলার সংবাদ

বদলীজনিত বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনায় সিক্ত হলেন সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ ইমরুল হাসান।
মঙ্গলবার (০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ) জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে মোঃ ইমরুল হাসান তাঁর দায়িত্বশীলতা, সততা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ইসলামপুর সার্কেলে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং মানবিক পুলিশিং কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “কর্মস্থল পরিবর্তন হলেও একজন দক্ষ ও সৎ কর্মকর্তার অবদান কখনো হারিয়ে যায় না। আমরা একত্রে কাজ করার স্মৃতিগুলো হৃদয়ে লালন করি এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সাল এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদ উর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান-কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *