উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে গরুসহ চোর আটক, পুলিশের কাছে সোপর্দ।


মোঃ মানিক ইসলাম মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকায় গরুসহ এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যা প্রায় ৫টার দিকে মদনগোপাল এলাকার সদরা বাড়ির বাসিন্দা শামীম ইসলামের বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধাওয়া করে গরুসহ আটক করা হয়। পরে স্থানীয়রা তাকে আটক রেখে মাদারগঞ্জ মডেল থানার আওতাধীন শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং উদ্ধারকৃত গরুটি জব্দ করে। পরে আটক ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে মাদারগঞ্জ মডেল থানায় স্থানান্তর করা হয়েছে।
আটক ব্যক্তি বাবুল (৩০)। তিনি সরিষাবাড়ী উপজেলার সুরাপুর ইউনিয়নের চরবড়বাড়ি গ্রামের শাজাহানের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায় জানান, আসামী পুলিশ হেফাজতে আছে আগামীকাল আইনগত প্রক্রিয়া শেষে জেল হাযতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *