বিএনপি নেতা শাহ মো. তালাদ মাহমুদের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়া

মোঃ রুহুল আমিন রাজু প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নবগঠিত হাজরাবাড়ী পৌরসভা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও পৌরসভা শাখার সাবেক সদস্য সচিব শাহ মো. তালাদ মাহমুদের শুভ জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহ মো. তালাদ মাহমুদ একজন সাদামাটা, মানবিক ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত। তাঁর দৈনন্দিন চলাফেরা, আচার-আচরণ এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা দলীয় নেতাকর্মীদের মধ্যে আস্থা ও ভালোবাসার বন্ধন তৈরি করেছে। জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন দায়িত্বশীল ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী শাহ মো. তালাদ মাহমুদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দলীয় আদর্শ ও মূল্যবোধ ধারণ করে তিনি রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এছাড়াও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল-এর বিশ্বস্ত নেতাকর্মীদের অন্যতম হিসেবেও তিনি পরিচিত।
শুভ জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত এবং আগামী দিনের রাজনৈতিক জীবনে আরও সাফল্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি দল ও জনগণের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সকলের প্রত্যাশা, মানবিক গুণাবলি, সততা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শাহ মো. তালাদ মাহমুদের রাজনৈতিক পথচলা আরও সুপ্রস্ফুটিত হবে।
শুভ জন্মদিন, শাহ মো. তালাদ মাহমুদ। মহান আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা দান করুন, আমীন।
