ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুর থানায় ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য রবিবার (১৪ জুন ২০২৬ খ্রি.) জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পাথর্শী ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী মুরাদাবাদ ঘাট সংলগ্ন ভেন্যুতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল ও অতিরিক্ত দায়িত্বে ইসলামপুর সার্কেল, জামালপুর। তিনি তাঁর বক্তব্যে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা, জামালপুর।

সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ এবং সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *