ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-এপ্রিল ২০২৬ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃআজ বুধবার (১৭ জুন ২০২৬ খ্রি.) জেলা পুলিশ, জামালপুর কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিলশেডে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-এপ্রিল ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন, মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোণা; ডা. রেহেনা জান্নাত, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, জামালপুর এবং মোঃ শওকত আলী, আরআই, পুলিশ লাইন্স, জামালপুর।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক মনোনীত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইনামুল হক সাগর, ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আরআরএফ, ঢাকা এবং জনাব তানজিনা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সাপ্লাই শাখা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।
ব্রিফিংয়ে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
