উপজেলার সংবাদমেলান্দহ

মৎস্যজীবী দল মেলান্দহ পৌর শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মেলান্দহ পৌর শাখার সদস্য সচিব মরহুম মঈনুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ–মাদারগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সহসভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন,মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল ৩বারের চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, মেমেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শোকসভায় বক্তারা মরহুম মঈনুল ইসলামের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মী ছিলেন। তাঁর সততা, নিষ্ঠা এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একজন নিষ্ঠাবান সংগঠকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মরহুমের আদর্শ ও কর্মপ্রেরণা ধারণ করে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে মরহুম মঈনুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলেই মহান আল্লাহর কাছে তাঁর আত্মার শান্তি এবং শোকাহত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *