উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে নতুন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সৌজন্যে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ


জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নবনিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হাসান লাভলু সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা-এর সঙ্গে।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা নবনিযুক্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মেলান্দহে স্বাগত জানান। এ সময় তিনি উপজেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সেবা নিশ্চিতকরণ এবং সরকারি কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ডাঃ মোঃ আবু হাসান লাভলু মেলান্দহ উপজেলার প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক পশুপালন সম্প্রসারণ এবং খামারিদের মানসম্মত সেবা প্রদানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *