আলোচিতউপজেলার সংবাদজামালপুর

জামালপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট এবং পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় মব সৃষ্টি করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের মিষ্টি আক্তার বলেন, ২০২৩ সাল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সালামত এবং তার সহযোগীরা তাদের পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসার অপবাদ দিয়ে তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করা হয়। এরপর সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একই সঙ্গে বাড়ির পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরিবারটিকে সামাজিকভাবে বয়কট বা সমাজচ্যুত করারও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই অভিযোগ তুলে মিষ্টি আক্তারের মা হাসনা বেগম বলেন, উসকানিমূলক কর্মকান্ডের মাধ্যমে তাদের পরিবারকে হয়রানি করা হয়েছে এবং ন্যায়বিচার পেতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
জামালপুর সদর ওসি নূর মাহমুদ জানান, এ ব্যপিারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *