জামালপুরে শ্রমিক কল্যাণের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ সরদারপাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১২ জুলাই রবিবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরজু মিয়া সভাপতিত্বে ও সেক্রেটারি মামুনুর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের ময়মনসিংহ অঞ্চল উপদেষ্টা এডভোকেট নাজমুল হক সাঈদী, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার, উপদেষ্টা এডভোকেট আব্দুল আওয়াল সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক অঙ্গনে সৎ মানুষের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। ইসলামী অনুশাসন পালনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব। জাহেলী যুগে মানুষেরা শ্রমিকদের সাথে চতুষ্পদ প্রাণীর মতো আচরণ করতো কিন্তু ইসলাম শ্রমিকদের মর্যাদা দিয়েছে। নিজেরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, নিজেরা যা পরবে তাদেরও তাই পরতে দিতে হবে। তাদের সাথে কমল আচরণ করতে হবে । শ্রমিকদেরকে আল্লাহর বন্ধু হিসেবে গণ্য করা হয়।
তিনি উপজেলা দায়িত্বশীলদের শ্রমিকদের মাঝে বেশি বেশি ইসলামের দাওয়াত দেয়ার আহ্বান জানান।
