উপজেলার সংবাদজাতীয়জামালপুরসদর

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস পালিত

শহর প্রতিনিধি:
জামালপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, আবেগ ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সাফওয়ান সদ্য স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. কামাল।

আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, এনসিপির সদর উপজেলার সমন্বয়ক আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের সদস্য বৃন্দ, আহত জুলাই যোদ্ধা, ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *