উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি বাবুল: “সত্য ও প্রমাণভিত্তিক সংবাদ প্রকাশে কোনো ভয় নেই”

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি তাঁর বক্তব্যে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকরা সত্য ও প্রমাণভিত্তিক সংবাদ প্রকাশে কোনো ধরনের ভয় বা চাপ অনুভব করবেন না। তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্য ও নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব এবং এ কাজে সরকারি দল, বিরোধী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কোনো মহলের ভয়ের কারণ থাকা উচিত নয়।
এমপি বাবুল আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *