মেলান্দহে ঘোষেরপাড়া ইউনিয়নে জামায়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি:
আজ ২৫ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলায় ঘোষেরপাড়া ইউনিয়নের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘোষের পাড়া ইউনিয়নের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী, মেলান্দহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জিয়াউল কবির জিন্নাহ, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, নায়েবে আমীর ও মেলান্দহ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, এডভোকেট কামরুল হাসান, হারুনুর রশিদ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি বৃন্দ।
নেতৃবৃন্দ বলেন আমাদেরকে পাড়া মহল্লায় সংগঠনকে মজবুত করতে হবে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, তাহলে আমরা আগামী স্থানীয় নির্বাচনে জয়লাভ করতে পারবো।
