জামালপুরে ট্রাক চাপায় দুইজনের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে।
ঘটনাস্থলেই নিহত আতাউর রহমান ননী মিয়া (৬০) ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাফেজ উদ্দিন (৫৫)। হাফেজ উদ্দিন সরিষাবাড়ি উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ননি ও হাফেজ কেনাকাটার উদ্দেশ্যে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় জামালপুরগামী ‘ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০’ নম্বরের সিমেন্টবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনা¯’লেই আতাউর রহমান ননী মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফেজ উদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. হাফেজ উদ্দিন ।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ঘটনা¯’লেই একজন মারা যান এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অব্স্থায় একজন মারা যান। এই ঘটনায় ট্রাকটি আটক আছে। আর চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
