উপজেলার সংবাদজামালপুরসদর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতে গণমিছিল

জামালপুর প্রতিনিধি:

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার এডভোকেট আব্দুল আওয়াল বলেন, ২০২৪ সালের ১আগস্ট সরকার আমাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ছিল কিন্তু ৫ দিনের মধ্যে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।  ষড়যন্ত্রকারীরা এই দুই বছরের মধ্যেও বাংলাদেশের সীমানার মধ্যে  প্রবেশ করতে পারে নাই। আমরা বর্তমান সরকারকে  সতর্ক এবং হুশিয়ার করে বলতে চাই গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১ আগস্ট শনিবার বিকেলে

জামায়াতে ইসলামী জামালপুর শহর ও সদর শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গণমিছিলটি  শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে বিকাল ৫.৩০ টায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন এর সভাপতিত্বে ও  জামালপুর সদর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট ছামিউল হক,, জামালপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, শহর সেক্রেটারি আব্দুর রহমান ওমর,  ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে  জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও  অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 বক্তাগণ বলেন, এই গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি, ৭০ শতাংশ মানুষ

গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই সৈনিকদের উপর আঘাত আসলে এদেশের জনগণ মেনে নেবে না । নেতৃবৃন্দ আগামী দিনের লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *