আলোচিতউপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুর আলমকে (৪০) আটক করেছে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত নুর আলম চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মন্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ৩০ জুলাই রাতে নিজ বাড়িতে ধর্ষণ করেন নুর আলম।
এ ঘটনায় ১৫ আগস্ট বিকালে ওই নারী দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতেই সানন্দবাড়ি বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত নুর আলমকে আটক করেন।
দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযোগ দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *