জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব ইয়াসের খান চৌধুরী। সভায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ সুলতান মাহমুদ বাবু, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন ডা. মোঃ আজিজুল হক উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
