জামালপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের অভিন্ন মানদণ্ডের মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছে মাদারগঞ্জ সার্কেল। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পুলিশের কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার জামালপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভায় সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়া মাদারগঞ্জ সার্কেলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে সার্কেল পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননাকে দেখা হচ্ছে।
পুলিশের দায়িত্বশীল ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে মাদারগঞ্জ সার্কেলের এ অর্জন জেলা পুলিশের অন্যান্য সদস্যদেরও আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক মূল্যায়নে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বিভিন্ন ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। আগস্ট ২০২৬ মাসের মূল্যায়নে মাদারগঞ্জ সার্কেল এ সম্মান অর্জন করেন।
