মেলান্দহে উপজেলা বিএনপির মতবিনিময় সভায় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—সবার আগে বাংলাদেশ।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও জনগণের কল্যাণে নিবেদিত থেকে কাজ করার আহ্বান জানান।
বক্তব্যে এমপি বাবুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জনগণের কাছে নানা কর্মসূচি ও প্রতিশ্রুতি তুলে ধরে। নির্বাচনের পর যে দল সরকার গঠন করে, তারা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে এবং গত কয়েক মাসে এর বিভিন্ন উদ্যোগ দৃশ্যমান হয়েছে।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তাঁর নির্বাচনী এলাকা মেলান্দহ–মাদারগঞ্জে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, রাস্তা, গোরস্থান, ঈদগাহ মাঠ, স্কুল, কলেজসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুই ঈদ উপলক্ষে প্রায় ২০ লাখ টাকা নগদ সহায়তা, ৮৬ মেট্রিক টন চাল এবং ৮৮ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সেবা দেওয়ার পাশাপাশি বিএনপির আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, হাজরাবাড়ী পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞালনা করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মুন্জু।
উপস্থিত ছিলেন: মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন, সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মেলান্দহ পৌর বিএনপির
সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ,হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, মেলান্দহ সহসভাপতি আলী আকবর কমিশনার,সহসভাপতি ও মাহমুদপুরব ইউনিয়ন বিএনপি সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার, সহসভাপতি ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জি,এস, নুরে আলম তালুকদার রুনুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
