দেওয়ানগঞ্জে ৪৩টি পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ ৪৩টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে গৃহনির্মাণের জন্য জনপ্রতি দুই বান ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঢেউটিন ও নগদ অনুদানের চেক করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি উপকারভোগী পরিবারের হাতে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা ছিলেন।
এর আগে চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসের শুভ উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
