মাদারগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বালিজুড়ী ফাজেল মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব মেরিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুর গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান।
এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম, সংগঠনকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
