উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এমপি বাবুলের

জামালপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুশির সভাপতিত্বে এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক জুলেখা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি ও সাবেক তিন বারের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নূরল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ লুৎফর রহমান লিটন, উপজেলা মহিলা দলের নেত্রী জাকিয়া আক্তার, স্বর্ণা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *