ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এমপি সুলতান মাহমুদ বাবু ও তার পরিবারসহ দলীয় শীর্ষ নেতাদের সংবর্ধনা

জামালপুর প্রতিনিধি: ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু সহ তার পরিবাবারের সদস্য ও উপজেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দদের সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নূর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি স্থানীয় এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। উক্ত কর্মী সভার শুভ উদ্বোধনী ঘোষণা করেন ইসলামপুরের তিনবারের সফল এমপি সুলতান মাহমুদ বাবুর জেষ্ঠ্য কন্যা ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাশিদা নাফিজ বিনতী ও ইসলামপুর মহিলা কলেজের নবনির্বাচিত সভাপতি জনাবা সানজিয়া শাফিজ দ্যুতি। বিশেষ অতিথি ছিলেন
ইসলামপুরের তিনবারের সফল এমপি সুলতান মাহমুদ বাবুর জেষ্ঠ্য ভ্রাতা ব্রিগেডিয়ার (অব:) মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান ও হুমায়ুন কবির। এ কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সিনিয়র সহ:সভাপতি মিজানুর রহমান খান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজম উদ-দ্দৌলা পাহলোয়ান, বাবলু সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,  পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবলু মন্ডল, এ কে এম শহিদুর রহমান, আউয়াল খান লোহানী, জয়নাল আবেদীন সরকার প্রমুখ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, আগামী নির্বাচনে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ এলাকাবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সমর্থিত প্রার্থীকে জয়ী করতে হবে। এই লক্ষে আগামী নির্বাচনে কুলকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসাবে কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ নূর ইসলাম এর নাম ঘোষণা করেন। এ সময় কয়েক হাজার নেতা কর্মী করতালি দিয়ে এমপি মহোদয়ের ঘোষণাকে স্বাগত জানান এবং ওই সময় উপস্থিত নেতা কর্মীরা নূর ইসলামকে বিজয়ী করার জন্য অঙ্গীকার ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *