আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ আজিজুর রহমান চৌধুরী জামালপুর প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুপ্ত কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধায় জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর -২ ইসলামপুর আসনের এমপি
সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতীর নির্দেশনায় ইসলামপুর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত ও পৌর বিএনপির ছাত্র বিষয় সম্পাদক মাহমুদুল হাসানের সার্বিক সহযোগিতায় দলীয় কার্যালয় থেকে একটি  বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়।

ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েসের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব।

ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কোষাধক্ষ্য প্রিন্স আলম,  উপজেলা যুবদলের আহ্বায়ক ছামিউল হক লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলীনূর ইসলাম, মনির খান লোহান প্রমূখ।এতে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, শাজাহান মিয়া, এনামুল করিম ডেবিট, রহিমুজ্জামান রোকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের দুই শতাধীক নেতা কর্মী অংশ নেন।

ওই পথসভায় বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে।  বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সারাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *