উপজেলার সংবাদজামালপুরসদর

অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুনের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়া

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুনের জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।
পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবায় তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার জন্য সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তিনি প্রশংসিত বলে সংশ্লিষ্টরা জানান।
শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও মোরশেদা খাতুন নিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করে জামালপুরবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
শুভ জন্মদিন মোরশেদা খাতুন। আপনার আগামীর পথচলা হোক আরও সুন্দর, সফল ও কল্যাণময়—এই প্রত্যাশায় রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *