আলোচিতউপজেলার সংবাদজামালপুর

জামালপুরে অগ্নিবীণা এক্সপ্রেসে কাটা পড়ে তরুণীর মৃত্যু

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ট্রেনে কাটা পড়ে তাহমিনা আক্তার (২৬) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে আউটার এলাকায় জামালপুর রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর আউটার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থলে থাকা একটি ভ্যানিটি ব্যাগের ভেতর পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত তাহমিনা আক্তার ঢাকার কদমতলী থানার শনির আখড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সেলিম মিয়া এবং মাতার নাম পারভিন আক্তার।
ঘটনার পর জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *