ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজিজুর রহমান চৌধুরী জামালপুর প্রতিনিধি : সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুপ্ত কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধায় জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর -২ ইসলামপুর আসনের এমপি
সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতীর নির্দেশনায় ইসলামপুর উপজেলা শহরে ওই  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুলের সভাপতিত্বে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দলের সদস্য সচিব মো: জালাল উদ্দীন।

ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে অনুষ্ঠিত ওই পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধক্ষ্য প্রিন্স আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবু সাইদ খান লোহানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, সদস্য সচিব সিয়াম আল শাহাফুল হক খলিফা, ইসমাইল হোসেন, শ্রমিক দলের আতিকুর রহমান বিপুল প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *