জামালপুর

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ডিএসবি) জামালপুর পরিদর্শন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশন) আবিদা সুলতানা মহোদয় বিপিএম,পিপিএম কর্তৃক জামালপুর জেলা বিশেষ শাখার বার্ষিক পরিদর্শন করেন।

অতিরিক্ত ডিআইজি মহোদয়ের আগমনের শুরুতে ফুলেল শুভেচছা জানান জামালপুর জেলার সুযোগ্য৷ মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। পরে জেলা পুলিশ, জামালপুরের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে অতিরিক্ত ডিআইজি ডিএসবি জামালপুরের সকল দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, ডিএসবির ডি আইও -১ এম এম ময়নুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি আরমান আলীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *