জাতীয়জামালপুরমেলান্দহ

শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকীতে মেলান্দহ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

মোঃ রুহুল আমিন রাজুঃ ৫ আগস্ট শনিবার সকাল ১০.০০ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম কার্যালয় প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মেলান্দহ উপজেলা প্রশাসনের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছেন।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মেলান্দহ উপজেলা প্রশাসন।

পুষ্পস্তবক অর্পণ শেষে তারা ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শহীদ শেখ কামাল এঁর আত্মার শান্তি কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা, মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি জহুরা সুলতানা যুথি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী মোঃ রফিকুল হক,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক বহুমাত্রিক সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মাত্র ২৬ বছর বয়সে জাতির পিতার হত্যাকারী ঘৃণ্য শত্রুদের বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি। রক্তাক্ত ১৫ আগস্টে শেখ কামালই প্রথম শহীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *