জামালপুর

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ আগষ্ট রবিবার দুপুর ১.০০ টায় পুলিশ লাইন্স জামালপুর ড্রিল শেডে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন এর বদলিজনিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলার সব মহলে সমাদৃত সততা, নৈতিকতা ও মানবিক কর্মতৎপরতায় গুণান্বিত এই অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনবান্ধব বহুগুণে গুণান্বিত জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা বিদায়ী অতিথির বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।

পরবর্তীতে বিদায়ী অতিথি মহোদয়কে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃনদ।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ জাহাঙ্গীর কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *