উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ঢেউটিন ও চেক বিতরণ

  1. মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গরিব, অসহায় ও প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।রবিবার সকালে উপজেলা হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান।জানাযায়৮৪ জন উপকারভোগীর মাঝে ২ শত বান ঢেউটিন ও প্রতি বান টিন এর সাথে ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *