উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ” সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩” উপলক্ষে উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভূঁইয়া, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, হাজরাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব শামসুজ্জামান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *