অন্যান্যজামালপুর

জামালপুরের নবাগত জেলা প্রশাসক এর সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ রুহুল আমিন রাজু জেলা প্রতিনিধি জামালপুরঃ  ২৪ সেপ্টেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: শফিউর রহমান মহোদয়কে ফুলেল শুভেচছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো.কামরুজ্জামান বিপিএম, মহোদয়।

সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড এপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জামালপুর, সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরীসহ জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *