জামালপুরে ৯৩ জন বিট অফিসারের সাথে এসপির মতবিনিময়
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ২৭ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে Zoom Meeting এর মাধ্যমে জামালপুর জেলার ৯২ টি বিটের বিট অফিসারদের সাথে মতবিনিময় সভা করেন জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। তাই আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সবোর্চ্চ গুরুত্ব সহকারে সকলকে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এছাড়াও সামনে জাতীয় নির্বাচন তাই সকলকে সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জেলা পুলিশের ডিএসবির ডি আইও ১ এম,এম, ময়নুল ইসলাম, জামালপুর সহ অনলাইন যুক্ত ছিলেন জেলার সকল সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ এবং তদন্তবৃন্দ।
