উপজেলার সংবাদজামালপুরসদর

পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে জামালপুর সদর থানার ওসির মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে অনুষ্ঠানের লক্ষ্যে সদর থানার আয়োজনে অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সদর উপজেলা ও পৌরসভার সকল পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক দের উপস্থিতিতে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর থানায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সেক্রেটারি সিদ্ধার্থ শংকর রায়, দূর্গাবাড়ী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি দেবব্রত নাগ মধু, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, পৌরসভার ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজীব সিংহ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম দেবনাথ সহ বিভিন্ন মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগ কে স্বাগত জানান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা পুলিশের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *