জামালপুরসদর

জামালপুর জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন এস,আই মুকুল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার নুরুন্দী তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ মুকুল মিয়া।

পুলিশ হেডকোয়ার্টার কর্তৃক গত অক্টোবর / ২০২৩ ইং মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এস,আই মোঃ মুকুল মিয়া। গত-১৮ নভেম্বর শনিবার ২০২৩ তারিখে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয় জামালপুর সদর থানার নুরুন্দী তদন্ত কেন্দ্রের এস,আই,মুকুল মিয়ার কে জামালপুর জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়। জামালপুর সদর থানার নুরুন্দী তদন্ত কেন্দ্রের এস মোঃ মুকুল মিয়া কে শ্রেষ্ঠ বিট পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত করায় তিনি জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়সহ সকল জেলা পুলিশের কর্মকর্তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *